Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ওসমান হাদী গুলিবিদ্ধ / জড়িতদের শাস্তির আওতায় আনার আহ্বান তারেক রহমানের

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ১৭:৫১ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘শরিফ ওসমান হাদি পল্টনে দুষ্কৃতকারীর গুলিতে গুরুতর আহত হয়েছেন—এই নৃশংস ঘটনাকে আমি তীব্র নিন্দা জানাই। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করতে সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ছাত্রদলসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান করছি—সরকারকে, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন, যাতে তারা দুষ্কৃতকারীকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে পারে।’

বিজ্ঞাপন

কর্মশালায় অংশ নিয়ে তিনি দেশ গড়ার লক্ষ্যে পরিকল্পিত ও সমন্বিত রাজনীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতাকে দুঃখজনক উল্লেখ করে নেতাকর্মীদের ধৈর্য ও সচেতনতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

এর আগে, শুক্রবার দুপুরে শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য আনা হয়। চিকিৎসকরা জানিয়েছেন গুলিটি তার বাম কানের নিচ দিয়ে আঘাত করেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

ঘুমেও মিলবে অফুরন্ত পুণ্য
২২ আগস্ট ২০২৬ ১৮:৩৫

আরো

সম্পর্কিত খবর