Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসবে মঙ্গলবার সকালে

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১২:০৫ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৩১

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার উদ্দেশ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

রাগীব সামাদ বলেন, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় নামবে। প্রয়োজন হলে একই দিন রাত ৯টার পর বিমানটি ঢাকায় থেকে লন্ডনের উদ্দেশে উড়াল দিতে পারবে।

বেবিচক সূত্র জানায়, গত শনিবার এফএআই এভিয়েশন গ্রুপ যে আবেদন জমা দিয়েছিল, তাতে মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং পরদিন বুধবার লন্ডনের উদ্দেশে যাত্রার সময়সূচি প্রস্তাব করা হয়।

বিজ্ঞাপন

কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছে। ব্যবহৃত বিমানটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের একটি দীর্ঘ দূরত্ব সক্ষম বিজনেস জেট, যা আন্তর্জাতিক মেডিকেল ইভাকুয়েশনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ঢাকা থেকে লন্ডনের মতো দীর্ঘ রুটে রোগী পরিবহনের জন্য এ মডেলটি বিশেষ উপযোগী হিসেবে পরিচিত।

তবে খালেদা জিয়ার লন্ডনে যাওয়া সম্পূর্ণ নির্ভর করছে তার বর্তমান শারীরিক অবস্থার ওপর। তার ব্যক্তিগত চিকিৎসক এ জে এম জাহিদ হোসেনও জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি অনুযায়ীই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বিদেশ যেতে পারবেন কিনা।

তবে বিমানবন্দরের নিরাপত্তা, গ্রাউন্ড হ্যান্ডলিংসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বেবিচক এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রস্তুতি নিচ্ছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর