Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নরসিংদীতে সিএনজি-মোটরসাইকেল সংর্ঘষ, ২ বন্ধু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ০০:১৯ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ ০৯:২৫

প্রতীকী ছবি

নরসিংদী: জেলার শিবপুরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের পচাঁরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবপুরের সৈয়দেরগাঁও গ্রামের মুক্তার হোসেনের ছেলে মাহমুদুল হাসান রাজ (২০) ও গাজীপুর জেলার কাপাসিয়া থানার সনমানিয়া গ্রামের আবদুল জলিলের ছেলে শফিক মিয়া (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে আটটার দিকে শফিক ও রাজ সিঅ্যান্ডবি থেকে মোটরসাইকেল যোগে শিবপুরের দিকে আসছিল। এ সময় যাত্রীবাহী একটি সিএনজি ইটাখোলা থেকে মনোহরদীর দিকে যাচ্ছিল। পথে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের পচাঁরবাড়ি এলাকায় পৌঁছালে সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাজ মারা যায়।

বিজ্ঞাপন

আর গুরুতর আহত অবস্থায় তার বন্ধু শফিক ও সিএনজিচালক রবিউল ইসলামসহ আরও এক যাত্রীকে স্থানীয় লোকজন উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শফিকের অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটি দ্রুতগতিতে উল্টোপথে আসার সময় সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বন্ধু নিহত এবং সিএনজি চালকসহ আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো। তাদের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর