Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন সাফায়াত আরেফীন

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৯:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ২১:৫৮

সাফায়াত আরেফীন

ঢাকা: পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালক সাফায়াত আরেফীন নির্বাহী পরিচালকের দায়িত্ব পেয়েছেন। গত ১৯ নভেম্বর তাকে এ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে তিনি দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানানয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত তিনি ওই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব, বৈদেশিক ক্রয়, অরিজিনেশন, গবেষণা ও মান নিয়ন্ত্রণ) ও পরবর্তীতে ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে আরেফীনের কর্মজীবন শুরু। দীর্ঘ ২৬ বছরের কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিতে প্রেষণকাল এবং দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের বিভিন্ন দায়িত্ব সফলভাবে পালন করেছেন।

বিজ্ঞাপন

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি দাফতরিক, ব্যক্তিগত ও ধর্মীয় প্রয়োজনে তিনি ভারত, শ্রীলংকা, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, কাতার, সৌদি আরব, চীন, সুইজারল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়া, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড ও মিশরসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

সাফায়াত আরেফীনের জন্ম চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের মোবারক ঘোনা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার বাবা সিরাজুল হক চৌধুরী এবং মা বেগম লুতফুদ্রেছা। তার স্ত্রী নাজমিন রেজা আরেফীন একজন গৃহিনী। ব্যক্তিজীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

সারাবাংলা/এসএ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর