Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপির রোড শো কর্মসূচি স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৬:০২ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৭:৪২

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় বিজয়ের মাস উপলক্ষে ঘোষিত রোড শো কর্মসূচি স্থগিত করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, “আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। মেডিকেল বোর্ড এখনো বিদেশে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। তবে তার অবস্থার অবনতি হয়নি—এটাই স্বস্তির বিষয়।”

বিএনপি নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ জানান দলটির এ সিনিয়র নেতা। তিনি বলেন, “নেত্রীর প্রতি ভালোবাসা ও আবেগ থেকে অনেকে হাসপাতালে যাচ্ছেন। কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে অন্য রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। আমরা সবাইকে অনুরোধ করছি— নিজ নিজ অবস্থান থেকে খালেদা জিয়ার জন্য দোয়া করুন।”

বিজ্ঞাপন

রিজভী দাবি করেন, নেতাকর্মীদের অপ্রয়োজনীয় অবস্থান ও ভিড়ের কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা কারও জন্যই কাম্য নয়।

১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে ঘোষিত ‘বিজয় মশাল রোড শো’সহ অন্যান্য গণসংযোগ কর্মসূচি আপাতত বন্ধ রাখা হবে বলে জানান তিনি। পরিস্থিতি অনুকূল হলে নতুন করে কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

বিজ্ঞাপন

একটুতেই ইমোশনাল হয়ে যাচ্ছেন?
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪২

আরো

সম্পর্কিত খবর