Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩২ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৬

নির্বাচন ভবন। ছবি: সারাবাংলা

ঢাকা: আগামী ২ মার্চ পালিত হতে যাওয়া ৮ম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ের সব প্রস্তুতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মো. রফিকুল ইসলাম সই করা এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। চিঠিটি ইতোমধ্যে ভোটার দিবস উপলক্ষ্যে গঠিত সকল কমিটির আহ্বায়ক এবং মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে ইসির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২ মার্চ ৮ম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন উপলক্ষ্যে নির্ধারিত সকল কর্মসূচি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মাঠ পর্যায়ে কোনো ধরনের অনুষ্ঠান বা কার্যক্রম পরিচালনা করা যাবে না।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সাধারণত প্রতি বছর ২ মার্চ বর্ণাঢ্য আয়োজনে দেশজুড়ে ভোটার দিবস পালন করা হয়, যার মূল লক্ষ্য থাকে নতুন ভোটারদের উৎসাহিত করা এবং সচেতনতা বৃদ্ধি করা। তবে এবারের স্থগিতাদেশের সুনির্দিষ্ট কোনো কারণ চিঠিতে উল্লেখ করা হয়নি।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর