Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে পুকুরপাড় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৪:১৩

তোজাম্মেল হকের মরদেহ।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুকুরপাড় থেকে তোজাম্মেল হক (৬০) নামের বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সকালে উপজেলার মুসলিমপুর থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তোজাম্মেল হক শিবগঞ্জ উপজেলার পারদিলালপুরের জোনাব আলীর ছেলে।

তোজাম্মেলের ভাই গিয়াস উদ্দীন বলেন, মুসলিমপুরে একটি পুকুর পাহারার কাজ করতেন। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে তিনি পুকুরে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। সকালে স্থানীয়দের কাছ থেকে পুকুরপাড়ে তোজাম্মেলের মরদেহ পড়ে থাকার খবর পান তারা। তোজাম্মেলের এক চোখে উপড়ে ফেলা হয়েছে।

বিজ্ঞাপন

ওসি গোলাম কিবরিয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। কে বা কারা হাতে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

প্রাইভেটকারে ২০ হাজার ইয়াবা, চালক আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

আরো

সম্পর্কিত খবর