Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বগুড়ায় টিএমএসএস নার্সিং কলেজে কৃতি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

স্পেশাল করেসপডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ২০:১৯

টিএমএসএস নার্সিং কলেজ অডিটোরিয়ামে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ায় বিভিন্ন শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং বিএসসি ইন নার্সিং (বেসিক) কোর্সের কৃতি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) টিএমএসএস নার্সিং কলেজ অডিটোরিয়ামে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও টিএমএসএস উপদেষ্টা প্রফেসর ড. এম. আমিনুল ইসলাম, টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া নার্সিং কলেজের অধ্যক্ষ মোছা. শেফালী খানম, নার্সিং ও মিডওয়াইফারি কলেজের অধ্যক্ষ মোছা. আলেয়া খানম, টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গুলনাহার পারভীন, টিএমএসএস উপদেষ্টা আয়েশা বেগম, টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক ডা. মো: মতিউর রহমান, অধ্যাপক ডা. অনুপ রহমান চৌধুরী, নার্সিং সুপারিনটেনডেন্ট টিএমসি এ্যান্ড আরসি এইচ তাহেরা বেগম, সহকারী অধ্যাপক মোছা. নিলুফার ইয়াছমীন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস নার্সিং কলেজের অধ্যক্ষ রীতা রানী পাল।

বিজ্ঞাপন

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং বিএসসি ইন নার্সিং (বেসিক) কোর্সের কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও ক্রেস্ট প্রদান প্রদান করা হয়। দোয়া মাহফিলের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন, নার্সিং পেশার গুরুত্ব এবং নার্সদের সম্মান ও নার্সদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও নার্সদের পেশাগত উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করেন।

সারাবাংলা/আরটি/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর