Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী টি-২০ লিগ আয়োজন করবে সৌদি আরব

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ০৯:২৭

সৌদি আরবে শুরু হচ্ছে নারী ক্রিকেট লিগ

দেশটির ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ খুবই সীমিত পর্যায়ের। সেই সৌদি আরবই এবার আয়োজন করতে যাচ্ছে নারী টি-২০ লিগ। ২০২৬ সাল থেকে টানা ৫ বছর নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের উদ্যোগ নিয়েছে সৌদি ক্রিকেট।

বেসরকারি প্রতিষ্ঠান ফেয়ারব্রেক এবং সৌদি ক্রিকেটের যৌথ উদ্যোগে আগামী বছর থেকে সৌদি আরবে উইমেনস ওয়ার্ল্ড টি-টোয়েন্টি চ্যালেঞ্জ  শুরুর ঘয়াওনা দেওয়া হয়েছে। এটি হবে দেশটির প্রথম পেশাদার নারী ক্রিকেট টুর্নামেন্ট।

এক যৌথ বিবৃতিতে এই টুর্নামেন্ট আয়োজনের কথা নিশ্চিত করা হয়েছে। প্রতিযোগিতায় ৩৫টির বেশি দেশের খেলোয়াড়রা অংশ নেবেন। প্রথম আসরটি দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে এবং এটি ২০২৬ সালের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে শুরু হতে পারে।

বিজ্ঞাপন

ফেয়ারব্রেকের নীতির সাথে সঙ্গতি রেখে খেলোয়াড় বাছাই করা হবে নির্বাচক প্যানেলের সিদ্ধান্তে, নিলামের মাধ্যমে নয়। প্রতিযোগিতায় অংশ নেবে ৬টি দল, প্রতিটি দলে থাকবে ১৫ জন করে খেলোয়াড়। টুর্নামেন্টে মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে প্রথমে হবে রাউন্ড-রবিন পর্ব, তারপর দুটি সেমিফাইনাল এবং শেষেই একটিমাত্র ফাইনাল ম্যাচ।

খেলোয়াড়দের বেতন কাঠামো এখনও চূড়ান্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে, ৩ বা ৪ স্তরের বেতনশ্রেণি রাখা হবে। সেরা খেলোয়াড়রা এমন বেতন পাবেন, যা দ্য হান্ড্রেড বা উইমেনস বিগ ব্যাশ লিগের বেতনের কাছাকাছি হবে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর