Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচিত সরকার ছাড়া বিদেশি সাহায্য পাওয়া সম্ভব নয়: খোকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ০৮:১৬

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ‘নির্বাচিত সরকার ছাড়া দেশে বিনিয়েগ কিংবা সহযোগিতা পাওয়া সম্ভব নয়। আমরা ভেবেছিলাম ড. মুহাম্মদ ইউনুছের ক্ষমতাকালে দেশে বিনিয়োগ বাড়বে, তবে সেটি হয়নি। তাই দ্রুত সময়ে একটি নির্বাচিত সরকার জরুরি।’

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধায় নরসিংদীর চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন আরও বলেন, ‘বিগত সময়ে তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার ইতিহাস বাংলাদেশে রয়েছে, একমাত্র এই সরকারই প্রায় দুই বছর অতিক্রম করতে চলেছে। এই নির্বাচন আরো আগে বলে বেগম জিয়া নির্বাচন ও দলীয় ক্ষমতা দেখে যেতে পারতেন।’

বিজ্ঞাপন

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভিবি এমএ জলিল, অ্যাডভোকেট আব্দুল বাসেত, হারুনুর রশিদসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর