Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ০০:২৪ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ০০:২৫

নিহত সুস্মিতা দেবনাথ ও রিয়া দাস

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে প্রথম শ্রেণির দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার নামাজগড় গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হল- ওই গ্রামের রামপ্রসাদ দেবনাথ ও অপর্ণা দেবনাথ দম্পতির মেয়ে সুস্মিতা দেবনাথ এবং মৃত উত্তম দাস ও ভারতি দাসের মেয়ে রিয়া দাস। তারা দু’জনই মৌতলা নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

মৃত রিয়ার চাচাত ভাই সুদর্শন দাশ ও দীপঙ্কর দাশ জানান, তাদের বৌদি ভারতী দাশ রিয়া ও সুস্মিতাকে নিয়ে আনন্দ চক্রবর্তীর পুকুরে গোসল করতে যান। এসময় তিনি শিশু দু’টিকে পুকুরপাড়ে রেখে বাড়িতে কাপড় আনতে যায়। কিছু সময় পর কাপড় নিয়ে সেখানে ফিরে এসে তাদের দেখতে না পেয়ে পুকুরে নেমে খোঁজা খুঁজি শুরু করেন। ঘটনা শুনে আশেপাশের লোকজনও এসে অনেক খোঁজাখুঁজির ঘণ্টাখানেক পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিক কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পাশাপাশি তাদের মরদেহ সমাধি দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বগুড়ায় ইফতারে টক দই বিক্রির শীর্ষে
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯

আরো

সম্পর্কিত খবর