Tuesday 07 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলা কিউআর কোড লেনদেন / ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের অর্থ তাৎক্ষণিক পরিশোধের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ২১:১১ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ২২:৫৪

ঢাকা: দেশে নগদ অর্থ লেনদেন হ্রাস এবং লেস-ক্যাশ সোসাইটি গড়ার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের লেনদেনের অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধের জন্য বাংলা কিউআর সরবরাহকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তবে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী ব্যতীত অন্যান্য ব্যবসায়ীদের বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের অর্থ ব্যবসায়ীদের হিসাবে প্রদানের সময়কাল গ্রাহক সম্পর্ক ও অন্যান্য ঝুঁকি বিবেচনাপূর্বক বাংলা কিউআর সরবরাহকারী আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেরাই নির্ধারণ করতে পারবে।

সোমবার(২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞপনে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে উল্লেখিত ব্যবস্থা চালুর জন্য বাংলা কিউআর সরবরাহকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ সহনীয়
৭ জুলাই ২০২৬ ০৯:৪৯

আরো

সম্পর্কিত খবর