Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ভূমিকম্পে আহত ছেলের পর মারা গেলেন বাবাও

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ২০:৪৭ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ০০:২৮

ঢাকা: ভূমিকম্পের ঘটনায় নরসিংদীতে আহত ছেলের পর বাবা দেলোয়ার হোসেন উজ্জল (৪০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন। এর আগে দুপুরে তার ছেলে ওমর (১০) মারা যায়।

শুক্রবার(২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, দুপুরে নরসিংদী থেকে ভূমিকম্পে আহত হয়ে বাবা ছেলে আসছিল। জরুরী বিভাগে ছেলে ওমর মারা যায়।

হাসপাতালে ওমরের চাচা জাকির হোসেন জানান, ভূমিকম্পের সময় বাবা দেলোয়ার হোসেন তার ওমর সহ তিন সন্তানকে নিয়ে বাইরে যাচ্ছিল। এসময় বাসার সানসেট ভেঙ্গে তাদের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বাবা ও ছেলেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক ছেলে ওমরকে মৃত ঘোষনা করে। এরপর তার বাবা দেলোয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে দুই মেয়ে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি আছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় উত্তর পাড়া গ্রামের। বর্তমানে নরসিংদী গাবতলী এলাকায় থাকতো। দেলোয়ারের ওই এলাকার আব্দুল আজিজের ছেলে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর