Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত আমিরের সঙ্গে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ২০:৪০ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ২১:১৩

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিশ্ব ব্যাংকের ঢাকাস্থ আঞ্চলিক অফিসের পরিচালক মি. জঁ ডেনিস পেসমে’র নেতৃত্বে এক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে জামায়াতের আমিরের বসুন্ধরার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্বব্যাংক প্রতিনিধি দলে ছিলেন বিশ্বব্যাংকের ঢাকা ডিভিশনের অর্থ উপদেষ্টা মিস. মেহরিন এ. মাহবুব ও অপারেশন ম্যানেজার এমএস গায়েল মার্টিন।

অপরদিকে জামায়াত আমিরের সঙ্গে ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মিজানুর রহমান ও সাবেক সিনিয়র সচিব মুহাম্মাদ সফিউল্লাহ এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশের বিভিন্ন আর্থিকখাতের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন, টেকসই অর্থনীতি, কর ব্যবস্থা ও সামাজিক খাতের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর