Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতসহ ১২ দলের সঙ্গে ইসির সংলাপ সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৩:২৪ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৫:৫১

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপের তৃতীয় দিন আজ। সোমবার (১৭ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীহ ১২টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।

সংলাপে সকাল ১০:৩০টা থেকে দুপুরে সাড়ে ১২টা পর্যন্ত যেসব দলগুলো থাকবে:

* বাংলাদেশ লেবার পার্টি (৫৬)
* বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (৪১)
* বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (০৯)
* বিকল্পধারা বাংলাদেশ (১১)
* বাংলাদেশ কল্যাণ পার্টি (৩১)
* বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (৪০)

আর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংলাপে অংশ নেওয়া দলগুলো হলো:

* বাংলাদেশ জামায়াতে ইসলামী (১৪)
* আমার বাংলাদেশ পার্টি- এবি পাটি (৫০)
* বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটি (৫৪)
* বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (৩৫)
* খেলাফত মজলিস (৩৮)
* জাতীয় গণতান্ত্রিক পাটি-জাগপা (৩৬)

বিজ্ঞাপন

এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটের লক্ষ্যে অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছে।

এরইমধ্যে, বৃহস্পতিবার সংলাপের প্রথম দিনে ১২টি দলের সঙ্গে দুই পর্বে মতবিনিময় সম্পন্ন হয়েছে, রোববার আরও ১২ দলের বৈঠক রয়েছে।

বিজ্ঞাপন

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩২

আরো

সম্পর্কিত খবর