Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শার্শায় জামায়াতের উঠান বৈঠক

লোকাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৮:৩৬

শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত উঠান বৈঠক ।

বেনাপোল: যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান।

বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার উলাশী ইউনিয়নের কাঠুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি মাওলানা আজীজুর রহমান বলেন, ‘আমরা চাই শার্শা উপজেলায় শান্তি প্রতিষ্ঠা করতে। মানুষের কল্যাণ ও উন্নয়নমূলক কাজের মাধ্যমে একটি স্মার্ট শার্শা গড়ে তুলতে চাই।’

বক্তারা বলেন, ‘ইসলামভিত্তিক ন্যায়নিষ্ঠ সমাজ গঠনে জামায়াতের কর্মীরা সবসময় জনগণের পাশে আছেন এবং থাকবে। তারা এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।’

বিজ্ঞাপন

এই বৈঠকে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম, যশোর জেলা পশ্চিম শ্রমিক নেতা মাওলানা আদম আলী, ও উলাশী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. আবুল খায়ের।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি খোরশেদ আলম, এবং সঞ্চালনায় ছিলেন উলাশী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শেরশাহ।

বৈঠকে এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর