Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনার নগরবাড়ীতে আধুনিক নৌবন্দর উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ১৪:২৬ | আপডেট: ৮ নভেম্বর ২০২৫ ১৭:১৫

নৌবন্দরের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: সারাবাংলা

পাবনা: পাবনার নগরবাড়ী নদীবন্দরের আধুনিক টার্মিনাল কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষে উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) এর উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমরেড আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম।

৫৬৩ কোটি টাকা ব্যয় ধরে ৩৬ একর জায়গার উপর ২০১৮ সালে বেড়া উপজেলার নগরবাড়ি ঘাটে যমুনা নদীর পাড়ে শুরু হয় নদী বন্দর আধুনিক টার্মিনাল কমপ্লেক্সের কর্মযজ্ঞ। চার বছর মেয়াদি প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের জুনে। তবে ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রিতাসহ নানা জটিলতা থাকায় মেয়াদ বাড়ানো হয় দুইবার।

বিজ্ঞাপন

আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই নৌবন্দরে তৈরী হয়েছে ৩৬০ মিটার কংক্রিটের জেটি, টার্মিনাল, ওয়ার হাউজ, গোডাউন, বাফার গোডাউন, ওপেন শেড, ওপেন স্টেজসহ দ্রুততম সময়ে পণ্য লোড-আনলোডের সকল সুব্যবস্থা।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

চকরিয়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর