Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির ৩ নেতার পদ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৫ ২৩:১২ | আপডেট: ৮ নভেম্বর ২০২৫ ০৯:৪০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির তিন নেতার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন এবং চট্টগ্রাম জেলাধীন সীতাকুণ্ড উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্যসচিব কোরবান আলী সাহেদের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর