Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ২২:০৫

ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন

নীলফামারী: নীলফামারী জেলা জজ আদালতে জামিন নিতে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার হয়েছেন নীলফামারী ডোমার উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন (৪৮)।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে তিনি জেলা জজ আদালতে হাজির হয়ে একটি মামলায় জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে গ্রেফতারের নির্দেশ দেন। পরে আদালত প্রাঙ্গণ থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ।

তিনি ডোমারের বোড়াগাড়ী ইউনিয়নের উত্তরপাড়া এলাকার আব্দুর রশীদ এর ছেলে। ডোমার উপজেলা যুবলীগের লীগের আহ্বায়ক ছিলেন। ২০১৯ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের বাবা অধ্যাপক রফিকুল ইসলামের নির্বাচনি গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি ছিলেন আমিনুল ইসলাম রিমুন। ঘটনার পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

স্থানীয়রা অভিযোগ করেন, রিমুন দলীয় প্রভাব দেখিয়ে নানান অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘রিমুন ভাঙচুর মামলায় নামীয় আসামি। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। আজ আদালতে জামিন নিতে গিয়ে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে মহামান্য আদালত।’

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর