Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির প্রার্থী তালিকায় খালেদা জিয়াসহ ৯ নারী

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ২২:৩৪ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ০০:২৯

বিএনপির সম্ভাব্য নারী প্রার্থীরা

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত বিএনপির ২৩৭ জন প্রার্থীর মধ্যে মনোনয়ন পেয়েছেন ৯ জন নারী।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রার্থী তালিকা ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেই তিনটি আসনে প্রার্থী হয়েছেন— দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১। তবে দলের বাকিদের মধ্যে মাত্র আট নারী পেয়েছেন মনোনয়ন।

নারী প্রার্থীদের তালিকা— নাটোর-১ আসনে ফারজানা শারমিন, যশোর-২ আসনে মোছা. সাবিরা সুলতানা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ফরিদপুর-২ আসনে শ্যামা ওয়াবেদ ইসলাম নায়াব ইউসুফ আহমেদ ও সিলেট-২ আসনে মোছা. তাহসিনা রুশদীর।

বিজ্ঞাপন

অনেকেই বলছেন, এবার কিছু নতুন মুখ জায়গা পেয়েছেন প্রার্থী তালিকায়। বিশেষ করে সানজিদা ইসলাম তুলি (ঢাকা-১৪) মানবাধিকারভিত্তিক আন্দোলন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক হিসেবে পরিচিত; আর সানসিলা জেবরিন (শেরপুর-১) তরুণ প্রজন্মের রাজনীতিতে সক্রিয়।

প্রার্থী ঘোষণার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীল বলেছেন, ‘যোগ্যতা, মাঠে সক্রিয়তা ও জনপ্রিয়তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।’ তবে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে কিছু আসনে পরিবর্তন বা সংযোজনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব।

বিজ্ঞাপন

বগুড়ায় ইফতারে টক দই বিক্রির শীর্ষে
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯

আরো

সম্পর্কিত খবর