Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ১৬:৩৯ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ১৮:৪৯

খিলগাঁও থানা।

ঢাকা: রাজধানীর খিলগাঁও কালভার্ট রোডের একটি খালের পানি থেকে মোজাফফর আহমদ চৌধুরী লেনিন (৫১) এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। পরে ময়নাতদন্তের মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়রা জানায় খিলগাঁও কালভার্ট রোডের পাশের একটি খাল থেকে ভাসমান ভাসছে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরে বাহ্যিক কোন আঘাত পরিলক্ষিত হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মৃত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নাম জানতে পেরেছি। তার নাম মোজাফফর আহমেদ চৌধুরী লেলিন (৫১)। বাবার নাম সেলিম চৌধুরী৷ ঠিকানা খিলগাঁও দক্ষিন মেরাদিয়া। তবে ঠিকানা অনুযায়ী সেখানে গেলে পরিবারের খোঁজ মেলেনি। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর