Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাবি করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১৮:৪৭ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৯:৪৩

মৃত রাবি শিক্ষার্থী সায়মা হোসেন।

রাবি: সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে হার্ট অ্যাটাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সায়মা হোসেন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি রাবির সমাজবিজ্ঞান বিভাগে ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি কুষ্টিয়া।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে নামলে তিনি পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোসা. রোখসানা বেগম (টুকটাকি)।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোসা. রোখসানা বেগম বলেন, ‘সাঁতার প্রতিযোগিতা অংশ নেওয়ার জন্য অনুশীলন করেছিলেন সায়মা। দুই রাউন্ড সাঁতরানোর পর হঠাৎ হার্ট অ্যাটাক করেন তিনি। পরে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে গেলে সেখান থেকে রামেকে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এমন মৃত্যু কখনোই মেনে নেওয়া যায়না।’

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘হ্যা, একজন শিক্ষার্থী মারা গেছে, ঘটনাটি সত্য। মেয়েটি পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করে রামেকে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সারাবাংলা/এনএমই/এসডব্লিউ