Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ১৯:১৯

ইসলামী ব্যাংকের বোর্ড সভা। ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের সভা গত সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম (এফসিএ, এফসিএস), রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন, শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

পর্ষদ ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর