Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনা কারাগারে সন্ত্রাসী দুই গ্রুপের সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ২০:৫৭ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ০০:০৫

খুলনা জেলা কারাগার। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনা জেলা কারাগারে বন্দিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল থেকে শুরু হয়ে এ সংঘর্ষ চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কারারক্ষী জানান, খুলনার দুটি প্রভাবশালী সন্ত্রাসী গ্রুপের অনুসারীদের মধ্যে প্রায় ৪০ মিনিট ধরে সংঘর্ষ চলেছে। কথা-কাটাকাটিকে কেন্দ্র করে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

খুলনা জেলা কারাগারের সুপার মো. নাসির উদ্দিন প্রধান জানান, ‘শনিবার বিকেলে নতুন জেলা কারাগার মাঠে আমাদের ক্রীড়া অনুষ্ঠান ছিলো। আমাদের কারারক্ষীদের একটি অংশ সেখানে চলে যায়। বিকালে পৌনে ৫টার দিকে কয়েদি ও হাজতিরা কারা অভ্যন্তরে হাঁটাহাঁটি করেন।

বিজ্ঞাপন

এ সময় কারারক্ষী কম থাকার সুযোগে এক গ্রুপ অন্য গ্রুপের উপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনার সঙ্গে সঙ্গে কারাগারের ঘণ্টা বাজানো হয়। আমরাও খেলা ছেড়ে চলে আসি। কারারক্ষীরা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে হাজতি ও কয়েদীদের সেলে নিয়ে যায়। বর্তমানে কারাগারে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। যারা মারামারি করেছে তারা অধিকাংশই যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে এসেছে। বাইরের ঘটনাকে কেন্দ্র করে কারাগারের ভেতরে এই সংঘর্ষ হয়েছে।’

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর