Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে বিএনপির সমর্থন

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ১২:২৫ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৩:২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ফাইল ছবি

ঢাকা: দেশের দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি নীতিগত সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১৮ অক্টোবর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ অবস্থান জানান।

বিবৃতিতে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত।

শিক্ষকদের জন্য বিএনপির অগ্রাধিকার তিনটি বিষয়ে—

  • যুক্তিসঙ্গত আর্থিক সুবিধার নিশ্চয়তাসহ চাকরির নিরাপত্তা,
  • শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং
  • তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি।

মির্জা ফখরুল বলেন, “রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগই গ্রহণ করি না কেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ-সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না করা গেলে কখনোই কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জনগণের ভোটে বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “শিক্ষকদের যুক্তিসঙ্গত আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা যদি পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে এবং আসন্ন নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে বিএনপি কোনোভাবেই সে অপচেষ্টা সহ্য করবে না।”

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর