Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ায় ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১৪:১২

সড়ক দুর্ঘটনায় ট্রাক বিপর্যস্ত। ছবি: সংগৃহীত

বগুড়া: ঢাকা-বগুড়া মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় ফেরদৌস (১৬) নামের এক হেলপার নিহত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়ক শেরপুরের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস বগুড়া সদর উপজেলার কোয়ালিপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে।

জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে গরু বিক্রি করে ফেরার পথে ট্রাকটি ছোনকা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেক ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। চালক সামান্য আহত হলেও হেলপার ফেরদৌস ঘটনাস্থলেই মারা যান।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন জানান , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর