Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৯ কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ২১:২৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ০০:২৩

নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: দুই বছর আগে নিয়োগ পাওয়া ২৯ জন মাঠ কর্মকর্তার চাকরি স্থায়ী করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ইসির জনবল ব্যবস্থাপনা শাখার উপ-সচিব ইকবাল হোসেন সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসি সচিবালয়ের আওতাধীন ২৯ সহকারি উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বরে সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা পদে ওই সব কর্মকর্তা যোগদান করেন। যোগাদানের তারিখ থেকেই তাদের চাকরি স্থায়ী করা হয়েছে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

চকরিয়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর