Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরপুরের অগ্নিকাণ্ডে মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৯:২০ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ২০:৫১

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে ৯ জন মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে এক বার্তায় তিনি শোক প্রকাশ করেন।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, ‘এই দুর্ঘটনায় নিরীহ মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আমরা এই শোকের সময়ে তাদের পরিবারের পাশে আছি।’

প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর