Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মব সৃষ্টির অভিযোগ, এনসিপি নেতা মুনতাসিরকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ২১:৪৬ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ২২:৫৬

এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক মুনতাসির মাহমুদ

ঢাকা: রেড ক্রিসেন্ট সোসাইটিতে মব সৃষ্টি করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক মুনতাসির মাহমুদকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তা জানতে চেয়ে শোকজ নোটিশও দেওয়া হয়েছে ওই নেতাকে।

রোববার (১২ অক্টোবর) দলটির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা সই করা এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সংগঠক মুনতাসির মাহমুদ দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে দলের সকল সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। এ অব্যাহতি আদেশ আজ হতে কার্যকর হবে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়েছে, একই সঙ্গে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর