Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত আমিরের সঙ্গে আলজেরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ১৬:০৩ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ১৬:৪১

জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানির সাক্ষাৎ।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমিরে জামায়াতের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রদূত বৈঠকের শুরুতেই আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

বিজ্ঞাপন

বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দুই দেশের পারস্পরিক সম্পর্ক- বিশেষ করে গণতন্ত্র টেকসইকরণ, বিনিয়োগ ও কূটনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ভবিষ্যতে উভয় পক্ষ দুই দেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো

সম্পর্কিত খবর