Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএজেএফ’র সভাপতি শাহীন, সম্পাদক খালিদ ও যুগ্ম সম্পাদক তুহিন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৯ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৭

বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ)-এর নতুন কার্যনির্বাহী গঠন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ)-এর নতুন কার্যনির্বাহী (২০২৬-২৭) কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক’র বার্তা সম্পাদক (অনলাইন) সাহানোয়ার সাইদ শাহীন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের সিনিয়র নিউজরুম এডিটর আবু খালিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সারাবাংলা ডটনেটের সিনিয়র করেসপন্ডেন্ট এমদাদুল হক তুহিন।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর খামারবাড়ির কেআইবি কনফারেন্স রুমে এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার ইয়াছির ওয়ারদাদ ও ডেইলি সানের সিনিয়র রিপোর্টার আ ন ম মহিবুব উজ জামান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- বিজনেস স্ট্যান্ডার্ডের চিফ রিপোর্টার আব্বাস উদ্দিন নয়ন ও সারাবাংলা ডটনেটের সিনিয়র করেসপন্ডেন্ট এমদাদুল হক তুহিন, সাংগঠনিক সম্পাদক প্রতিদিনের সংবাদের সিনিয়র রিপোর্টার মো. মেহেদী হাসান ও অর্থ সম্পাদক বণিক বার্তার স্টাফ রিপোর্টার মোফাজ্জল হোসেন।

বিজ্ঞাপন

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক খোলা কাগজের সিনিয়র রিপোর্টার আলতাফ হোসেন ও চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার আফসানা মিমি, দফতর সম্পাদক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার মরিয়ম সেঁজুতি, গবেষণা সম্পাদক ৭১ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা, অনুষ্ঠানবিষয়ক সম্পাদক পলিটিক্স নিউজের সম্পাদক সালেহ মোহাম্মদ রশিদ অলক।

এছাড়া, প্রশিক্ষণ সম্পাদক বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার আল মামুন, খামারী উন্নয়নবিষয়ক সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার তাজনূর ইসলাম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের সিনিয়র রিপোর্টার মেহেদী আল আমিন, প্রচার সম্পাদক দ্যা ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার শুকান্ত হাওলাদার, প্রকাশনা সম্পাদক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান নূর, কৃষক অধিকার বিষয়ক সম্পাদক ইউএনবির নিউজ এডিটর ইমরান হোসেন ইমন, তথ্যবিষয়ক সম্পাদক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার লুৎফর রহমান কাঁকন।

নতুন কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন- বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির, চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার জহির মুন্না, সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শুভ খান, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার মো. মুত্তাকিনুর রহমান মাসফি ও টাইমস অব বাংলাদেশ’র স্টাফ রিপোর্টার মো. আল-আমীন।

সারাবাংলা ডটনেটের সিনিয়র করেসপন্ডেন্ট এমদাদুল হক তুহিন বিএজেএফ’র বিদায়ী কমিটিরও যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন। ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর স্থায়ী সদস্য তুহিন। এছাড়া আইসিটি বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এর সদস্যও তিনি।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম
বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো

সম্পর্কিত খবর