Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাঙ্গাবালীতে চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫০

ঘণ্টাব্যাপী এ বিক্ষোভে নানা শ্রেণি পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেন।

পটুয়াখালী: রাঙ্গাবালী উপজেলায় চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ছোটবাইশদিয়ার বাসিন্দারা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার সময় ছোটবাইশদিয়া ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণ আয়োজনে চিহ্নিত সন্ত্রাসী, মামলাবাজ, মাদকাসক্ত ও ভূমিদস্যু বায়েজিদ আহম্মেদ কালু বাহিনীর নেতৃত্বে তিন নম্বর ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাঙচুর, সরকারি মালামাল লুটপাট এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল পাশাসহ ইউপি সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে নানা শ্রেণি পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেন। পরে বিক্ষোভ করেন তারা।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধভাবে সরকারি সুবিধা ও চাঁদা না দেওয়ায় ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাঙচুর করেছেন বায়েজিদ আহম্মেদ কালু বাহিনীর সদস্যরা। ভাঙচুর শেষ সরকারি মালামাল নিয়ে যান তারা।

এ ঘটনায় রাঙ্গাবালী থানায় ইউপি চেয়ারম্যান বাদী হয়ে মামলা করেন। তবে, এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি। পরিষদের সেবা প্রদানের কম্পিউটার ও দুইটি অফিস কক্ষ ভাঙচুরের ঘটনায় নাগরিক সেবা বঞ্চিত এ ইউনিয়নের মানুষ।

ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. সোহেলুর রহমান বলেন, ‘নাগরিক সেবা প্রদানের দুইটি অফিস ভাঙচুর করে কম্পিউটার, ল্যাপটপসহ জরুরি মালামাল নিয়ে গেছে। আমরা এখন নাগরিক সেবা দিতে পারছি না।’

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাওলাদার জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদী হয়ে মামলা করেছেন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর