Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘গোমতী বাচাঁও, কুমিল্লা বাচাঁও’ স্লোগানে কুমিল্লায় ম্যারাথন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৯

কুমিল্লায় নেক্সজেরা ফাউন্ডেশনের আয়োজিত ম্যারাথন।

কুমিল্লা: গোমতী বাঁচাও, কুমিল্লা বাঁচাও—এই শ্লোগানে কুমিল্লায় নেক্সজেরা ফাউন্ডেশনের আয়োজনে ১৫ কিলোমিটার ও ৭ দশমিক ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা সদরের চাঁনপুর গোমতী নদীর পাড় ম্যারাথন দৌড় শুরু হয়ে একই জায়গায় এসে শেষ হয়।

ম্যারাথন দৌড় শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইনসাফ হাউজিং সোসাইটি চেয়ারম্যান এমদাদুল হক মামুন, রোটা: আবদুল্লাহীল বাকীসহ আরও অনেকে।

১৫ কিলোমিটার ম্যারাথন দৌড়ে পুরুষ-পলাশ শেখ ১ম, ২য় মেহেদী হাসান, ৩য় মো. সিয়াম শেখ, মহিলা-মেহজাবিন মোস্তফা ১ম, সুইটি কবির ২য়, মায়াচিঙ্গ মারমা ৩য় হয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে ৭ দশমিক ৫ কিলোমিটার ম্যারাথন দৌড়ে পুরুষ-মো. জাকির হোসেন ১ম, ২য় মোহাম্মদ সুজন, ৩য় মো. রহিম উদ্দিন, আফরিদ জাহান মিম ১ম, রুনা আক্তার ২য়, আফিফা নওরিন সামিহা ৩য় স্থান অর্জন করেন। প্রতিযোগিতায় ৬৪ জেলা থেকে এক হাজার ৫০০ দৌড়বিদ অংশ নেন।

নেক্সইরা ফাউন্ডেশনের আহবায়ক মো. রফিকুল ইসলাম রকি বলেন, ‘নেক্সজেরা ফাউন্ডেশন সমাজ সচেতনা, শিক্ষা ও বেকার যুবকদের নিয়ে কাজ করে। গোমতী নদীতে মাটি খেকোদের অবৈধ মাটি কাটার কারণে গোমতী এখন কুমিল্লার দুঃখ। গোমতী রক্ষায় সচেতনতা তৈরির লক্ষে ‘গোমতী বাঁচাও, কুমিল্লা বাঁচাও’—শ্লোগানে এই আয়োজন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর