Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নড়াইলের সাবেক এমপি কবিরুল গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৯ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: রাজধানীর নিকেতন থেকে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে রাজধানীর নিকেতন থেকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।’

এর আগে, ২০২৪ সালের আগস্টে নড়াগাতী থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন নড়াগাতী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশ্বাস নওশের আলী।

মামলার এজহারে বলা হয়, সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হকসহ বাকি আসামিরা ১৫ আগস্ট সন্ধ্যার দিকে বিভিন্ন দেশীয় অস্ত্র, শটগান, বন্দুক, হাতবোমা নিয়ে কালিয়া উপজেলার বাগুডাঙ্গা এলাকায় বেআইনিভাবে সমাবেশ করেন। আওয়ামী লীগ সরকারের বিরোধী বিএনপি নেতা-কর্মীদের মিছিলে বিশৃঙ্খলার পাশাপাশি জনমনে ভয় ও ত্রাস সৃষ্টি করে এলাকার মানুষের মালামাল লুটপাটের চেষ্টা করেন আসামিরা। এমনকি অনেককে খুন–জখমের হুমকিও দেওয়া হয়। হাতবোমার বিস্ফোরণের সঙ্গে শটগান ও বন্দুকের থেকে গুলি ছুড়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করেন তারা। এতে ভয়ে ওই এলাকা ছেড়ে আশপাশের গ্রামে আশ্রয় নেন বিএনপির নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, কবিরুল হক নড়াইল-১ আসনে চারবারের সংসদ সদস্য ছিলেন এবং জেলা আওয়ামী লীগের সদস্য।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর