Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নীলফামারীতে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:০২

নীলফামারীতে গণঅধিকার পরিষদের সংবাদ সম্মেলন।

নীলফামারী: গণঅধিকার পরিষদের জেলা ও কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে কমিটি বাণিজ্য, অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানান অভিযোগ তুলে একযোগে গণ পদত্যাগ করেছেন নীলফামারীর ডিমলা উপজেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খগারহাটের মিনি স্টেডিয়াম মাঠে সংবাদ সম্মেলন করে এই পদত্যাগের ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম। তার সঙ্গে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সাদেকসহ আরও শতাধিক নেতাকর্মী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর