Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮৪৯

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০১ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৩

প্রতীকী ছবি

ঢাকা: সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২২৫ জন আসামি এবং অন্যান্য ঘটনায় আরও ৬২৪ জন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২২৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া, অন্যান্য ঘটনায় আরও ৬২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের সময় একটি একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ, দুইটি দেশীয় তৈরি এলজি, একটি কুড়াল, একটি লোহার তৈরি মদা এবং একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে বলেও সদর দফতর থেকে জানানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর