Tuesday 07 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আরও ১২ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৭ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৩

গ্রেফতার আসামিরা। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ জনকে গ্রেফতার করেছে রমনা ও গুলশান থানা পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে রমনা ও গুলশান থানা পুলিশ কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে রাজধানীর বাংলামোটর ও গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তালেবুর রহমান বলেন, ‘গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

বিজ্ঞাপন

গ্রেফতার আসামিরা হলেন- মো. মাইন উদ্দীন (৩৬), বিল্লাল হোসেন (৩৮), মো. রাব্বি (২১), মো. সোহেল হাসান রাফি (২১), আরিফ (২৩), নাদিম (১৯), মো. শুক্কুর হাওলাদার (২৫), শিহাব মুন্সি (২৫), মো. জুয়েল (৩০), সাদ্দাম মোল্লা (২৭), মো. রানা (১৯) ও মো. নাজমুল (১৯)।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ সহনীয়
৭ জুলাই ২০২৬ ০৯:৪৯

আরো

সম্পর্কিত খবর