Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৮ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪২

কাতারে বাংলাদেশ দূতাবাস –ছবি : সংগৃহীত

ঢাকা : কাতারে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ইসরায়েলের হামলার ভিডিও প্রচার থেকেও বিরত থাকার অনুরোধ করেছে সরকার।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে কাতারে অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, দোহায় ইসরাইলের মিসাইল হামলায় উদ্ভূত পরিস্থিতিতে কাতারে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। জরুরি প্রয়োজন ব্যতীত বাহিরে না যাওয়ার এবং অযথা বাহিরে চলাফেরা না করার আহ্বান জানানো হচ্ছে।

এ বিষয়ে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি/নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইন বহির্ভূত বলেও সতর্ক করা হয়।

বিজ্ঞাপন

একই বিজ্ঞপ্তিতে জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০ এবং ইমেইল mission.doha@mofa.gov.bd এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর