Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় স্বামীকে কবরস্থানে আটকে রেখে স্ত্রী-মেয়েকে অপহরণ, আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৬

মামলার মূল আসামি তুহিন।

পাবনা: পাবনা র‌্যাবের অভিযানে স্বামীকে গোরস্থানে বেঁধে রেখে স্ত্রী ও ১২ বছরের মেয়েকে অপহরণের ঘটনায় মামলার মূল আসামি তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য দেন র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক।

এ সময় তিনি বলেন, গত শনিবার (২৩ আগস্ট) রাত ১টার দিকে পাবনা সদর উপজেলার আরিফপুর গোরস্থান এলাকায় কবরস্থানে স্বামী ওবায়দুল্লাহ সরদারকে বেঁধে রেখে ভাড়া বাসা হতে মাফিজা খাতুন (২৬) এবং তার কন্যা জুথী খাতুনকে (১২) দুষ্কৃতিকারীরা হাতে পিস্তল, ধারালো চাকু, ছোরা, লোহার হাতুড়ীর মুখে ভয়ভীতি প্রদর্শন করে অপহরণ করে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের অন্তর্গত বলরামপুরে এক ফাঁকা বাড়িতে আটকে রাখে। ঘটনাকে কেন্দ্র করে পাবনা জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ভিকটিম মাফিজা খাতুন (২৬) নিজেই বাদী হয়ে ছয়জনসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

পরে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সঙ্গে মূল হোতা তুহিনকে (৩২) গ্রেফতার করে র‍্যাব। তিনি সদর উপজেলার রাজাপুর (বটতলা) মোয়াজ্জেম ছেলে।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর