Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
২৬ আগস্ট ২০২৫ ২১:৪৫

ইসলামী ব্যাংকের বোর্ড সভা। ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

সভায় পরিচালনা পরিষদের সদস্যরা ছাড়াও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল উপস্থিত ছিলেন।

এ ছাড়াও, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান সভায় যোগ দেন।

বিজ্ঞাপন

সভায় বার্ষিক সাধারণ সভায় যোগদানের জন্য রেকর্ড ডেট ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর