Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারিগরি শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনায় টিম গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ১৬:১২ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ১৬:১৪

‎ঢাকা: এমপিওভুক্ত কারিগরি শিক্ষকদের বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় অনলাইন সফটওয়্যারের মাধ্যমে পরিচালনার জন্য একটি টিম গঠন করা হয়েছে। পাঁচ সদস্যবিশিষ্ট এই টিম গঠন করেছে কারিগরি শিক্ষা অধিদফতরের এমপিও শাখা।

‎রোববার (২৪ আগস্ট) এমপিও শাখার সহকারী পরিচালক-১১ মো. সাইফুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনিক স্বচ্ছতা, দক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত বদলি নীতিমালা-২০২৫ অনুযায়ী, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষিকাদের বদলি কার্যক্রম একটি স্বয়ংক্রিয় অনলাইন সফটওয়্যারের মাধ্যমে পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‎বিজ্ঞপ্তি অনুযায়ী নবগঠিত এ টিমে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা (আইসিটি সেল) শাকিলা রহমানকে আহ্বায়ক করা হয়েছে। টিমের অন্য সদস্যরা হলেন- জিহাদ হাসান ভুইয়া, সংযুক্ত কর্মকর্তা (ইএফটি সেল) মো. আলী ইসলাম সংযুক্ত কর্মকর্তা (আইসিটি সেল) মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, সংযুক্ত কর্মকর্তা (ইএফটি সেল) মো. আব্দুল হাই, সংযুক্ত কর্মকর্তা (ইএফটি সেল)।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর