Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে আসা সেই আজিজুর কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ২১:০৮ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ২৩:১৪

আজিজুর রহমান

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আরিফুলকে হত্যাচেষ্টা মামলায় আজিজুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৬ আগস্ট) ঢাকার মহানগর হাকিম ইশরাত জেনিফার জেরিনের আদালত এ আদেশ দেন।

এদিন আজিজুরকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার এসআই মোহাম্মদ তৌহিদুর রহমান।

আবেদনে বলা হয়, মামলার ঘটনার সময় আজিজুরের জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ মিলেছে। তিনি ধানমন্ডি ৩২-এ এসে সাধারণ জণগণের হাতে আটক হওয়ায় সময় ধস্তাধস্তিতে সামান্য আঘাত পান। মামলা তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা একান্ত প্রয়োজন।

বিজ্ঞাপন

এ আবেদনের প্রেক্ষিতি আজিজুরের জামিন চান তার আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে তাকে কারাগারে পাঠান বিচারক।

গত ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে গণপিটুনির শিকার হন রিকশাচালক আজিজুর রহমান। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৪ আগস্ট নিউমার্কেট থেকে সায়েন্সল্যাব এলাকায় মিছিল নিয়ে যাচ্ছিলেন আরিফুল ইসলাম। ঘটনার দিন গুলি-পেট্রোল বোমা ও হাতবোমা ছোড়েন আসামিরা। এ সময় আরিফুলের পিঠে গুলি লাগলে তাৎক্ষণিক পড়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই মাস চিকিৎসা নিয়ে সুস্থ হন। এ ঘটনায় চলতি বছরের ২ এপ্রিল রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন তিনি। ওই মামলায় আজিজুরের নামও রয়েছে।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর