Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির ৩ সাংবাদিক

স্টাফ করেসপন্ডেট
২৪ আগস্ট ২০২৬ ১২:৫৯

আটক হওয়া ওই তিন সাংবাদিক।

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে, রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই তিন সাংবাদিককে ২৪ আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দেন।

মামলা-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যা মামলায় ট্রাইব্যুনালের নির্দেশে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যদিকে, শ্যামল দত্ত জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় নিম্ন আদালতের আদেশে কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলমান মামলার অংশ হিসেবে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

 

সারাবাংলা/টিএম/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর