Monday 13 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান মামুনুলের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ২৩:১২

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

ঢাকা: দেশব্যাপী টানা অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

সোমবার (১৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের বহু অঞ্চলের শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারছে না। অনেক পরীক্ষার্থীকে প্রবল বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে ভিজে পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে। এতে তারা শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক চাপেরও শিকার হচ্ছে। এমন বৈরী পরিবেশে পরীক্ষা গ্রহণ শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করে না।

বিজ্ঞাপন

বিবৃতিতে মামুনুল হক বলেন, গণমাধ্যমে এমন সংবাদও প্রকাশিত হয়েছে যে, পরীক্ষা প্রত্যাশামতো না হওয়ার মানসিক চাপে একজন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি সত্য হয়ে থাকলে তা অত্যন্ত মর্মান্তিক। কোনো পরীক্ষাই একজন শিক্ষার্থীর জীবনের চেয়ে মূল্যবান হতে পারে না।

তিনি শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চলমান পরিস্থিতিকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে অবিলম্বে পুনর্বিবেচনা করা উচিত। পরিস্থিতির উন্নতি হলে সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলে দেশের সব শিক্ষার্থী সমান সুযোগ ও মানসিক স্বস্তির সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর