Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রার সূচি পরিবর্তন

স্টাফ করেসপন্ডেট
১১ জুলাই ২০২৬ ১২:৫০ | আপডেট: ১১ জুলাই ২০২৬ ১৪:৪৫

ঢাকা: চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রার কিছু কর্মসূচির সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে দলটির মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১২ জুলাই) কুমিল্লা মহানগর ও হোমনায় এবং সোমবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার তিনটি নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা জুলাই পদযাত্রা স্থগিত করা হয়েছে।

পরিবর্তিত সূচি অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অন্যান্য স্থানে পদযাত্রা চলবে।

বিজ্ঞাপন

তবে শনিবারের কর্মসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। বিকেল ৩টায় চাঁদপুর সদর এবং সন্ধ্যা ৬টায় মতলব উত্তর উপজেলায় নির্ধারিত পদযাত্রা যথাসময়ে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে উত্তরাঞ্চলের কর্মসূচিও অপরিবর্তিত রয়েছে। বিকেল ৩টায় রাজশাহীর গোদাগাড়ী এবং সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই পদযাত্রা যথারীতি অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/টিএম/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর