Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যাচেষ্টা মামলায় জেবুন্নেসাকে গ্রেফতার দেখানোর নির্দেশ

স্টাফ করেসপন্ডেট
১ জুলাই ২০২৬ ১৮:১১

বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর ভাটারা থানায় দায়ের করা ব্যবসায়ী রবিউল ইসলামকে হত্যাচেষ্টার মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন কারাগার থেকে জেবুন্নেসা আফরোজকে আদালতে হাজির করা হলে তার উপস্থিতিতে গ্রেফতার দেখানোর আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। পরে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) রিফাত আল আফসানী গত ২৮ জুন আদালতে এ আবেদন করেন। এর আগে ২০২৫ সালের ১৬ মে রাজধানী থেকে গ্রেফতার হওয়ার পর জেবুন্নেসা আফরোজকে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী রবিউল ইসলাম। অভিযোগ করা হয়, ওই সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সশস্ত্র নেতাকর্মীদের গুলিতে তিনি আহত হন। এ ঘটনায় একই বছরের ২৫ ডিসেম্বর রবিউল ইসলাম বাদী হয়ে ভাটারা থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

১৬ মাস পর ফিরছে ‘অর্থহীন’
১ জুলাই ২০২৬ ১৯:০৮

আরো

সম্পর্কিত খবর