Monday 15 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহেদ উর রহমান ইস্যুতে ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে তলব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ১৬:৪৯ | আপডেট: ১৫ জুন ২০২৬ ১৭:০১

পররাষ্ট্র মন্ত্রণালয়। ফাইল ছবি

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার (ডেপুটি হাইকমিশনার) পবন বাদেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৫ জুন) দুপুরে তাকে কূটনৈতিক নিয়ম মেনে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে বাধা ও ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতার ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে তলব করা হয়।

এর আগে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বিষয়টি কূটনৈতিকভাবে গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং ভারতের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাওয়া হতে পারে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৪ জুন সন্ধ্যায় একটি আন্তর্জাতিক বৈঠকে অংশ নিতে ডা. জাহেদ উর রহমান দিল্লি যান। তবে বিমানবন্দরে ভোগান্তিতে পড়তে হয় তাকে। পরে কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন তিনি। ঘটনাটিকে ঘিরে দুই দেশের কূটনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর