Friday 12 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের পুশ-ইন আন্তর্জাতিক আইন ও মানবতা পরিপস্থি: চরমোনাই পীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ২০:৫৪ | আপডেট: ১২ জুন ২০২৬ ২১:১০

বক্তব্য রাখছেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

পঞ্চগড়: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, সীমান্তে পুশইনের কার্যক্রম আমরা যেটা লক্ষ্য করছি, সেটা আমরা বলব ভারত সম্পূর্ণ আন্তর্জাতিক এবং মানবতাবিরোধী কার্যক্রম করছে।

তিনি বলেন, ‘আমরা বারবার বলছি তারা মানুষগুলোকে যেভাবে অমানুষিক নির্যাতনের মতো একটি পরিবেশ সৃষ্টি করেছে এটা সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের দিক থেকে অবৈধ ও লঙ্ঘন। আমাদের বিজিবি আর সীমান্তের কাছে যারা রয়েছে, তারা যে ভূমিকা পালন করছে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।’

শুক্রবার (১২ জুন) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে তার শুভাগমন উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

রেজাউল করীম বলেন, ‘আমরা বিশেষ করে ভারতকে বলব, আপনার এ রকম আন্তর্জাতিক আইন বহির্ভূত আচরণ কেন করবেন। আপনারা দুই দেশ বসতে পারেন। প্রয়োজনে জাতিসংঘ রয়েছে, সেখানেও আপনারা আলোচনার মাধ্যমে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করবেন। সেখানে আপনারা যে পরিবেশটা তৈরি করেছেন এর মাধ্যমে তো দুই দেশের মধ্যে বন্ধুত্বসুলভ আচরণ সেটা নষ্ট হচ্ছে। এটা আপনারা করবেন না, এটা আমরা ভারতকে অনুরোধ করছি।’

চরমোনাই পীর বলেন, ‘চব্বিশের গণ-আন্দোলনে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তাদের পরিচয় দিয়ে ব্যানার নিয়ে এই প্রতিবাদে রাজপথে নামতে পারেনি। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু এই অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছিলাম। অভ্যুত্থান হওয়ার পর চেয়েছিলাম আমরা সবাই একত্রিত হয়ে আমাদের এই সোনার দেশটাকে সোনার দেশ হিসেবে রূপান্তরিত করবো। আমরা চেয়েছিলাম অন্যায়-অবিচার, টাকা পাচারকারীদের এবং যারা নাকি এ দেশে বসে বিদেশিদের তাঁবেদারি করে তাদের প্রতিবাদে একটি পরিবেশ সৃষ্টি করব। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল লোভী, ক্ষমতালোভী, এদের কারণে আমাদের সেই মনজিলে মকসুদে পৌঁছানো সম্ভব হয়নি।’

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. আব্দুল হাই, সিনিয়র সহ-সভাপতি ক্কারী মো. আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. সোহেল রানা, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সুজন প্রমুখ বক্তব্য দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর