Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে যুবদল নেতার নেতৃত্বে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা খুন

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ২২:১৭ | আপডেট: ৯ জুন ২০২৬ ০৯:৫৯

ছুরিকাঘাত। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর রমনার মৌচাক এলাকায় সালিশি বৈঠকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের এক নেতা খুন হয়েছেন। তার নাম বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। তিনি স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহবায়ক ছিলেন।

সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিল্লালের বাসা মালিবাগ বাগানবাড়ি এলাকায়। মালিবাগে বালু-সিমেন্টের ব্যবসা রয়েছে তার। তার বাবার নাম মৃত ইউনুছ তালুকদার।

বিল্লালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তার ভাগনে মো. মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে মোবারককে মারধর করে। এ ঘটনার পর মোবারক তার মামা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন তালুকদারকে ডেকে আনেন। রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনায় সালিশি বৈঠক হচ্ছিল। তখন যুবদলের রমনা থানার আহবায়ক দিদারুল ইসলাম বাবু, তার সঙ্গে থাকা রমনা থানার সেক্রেটারি লুৎফরের সঙ্গে তর্কাতর্কি হয় বিল্লালের। এক পর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। এতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বিল্লাল। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে জানান।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তির বুকে ছুরিকাঘাত রয়েছে। ঘটনাটি রমনা থানায় জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর