Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১০ দিনের সফর শেষে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ২০:৪৬ | আপডেট: ৯ জুন ২০২৬ ০৮:১২

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা: ফ্রান্স ও নেদারল্যান্ডস সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৫ জুন) দেশে ফিরে গতকাল রোববার (৭ জুন) থেকে রাজধানীর মিরপুরে নিজ কার্যালয়ে যোগ দেন তিনি। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৭ মে প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রফেসর ইউনূস। প্যারিস থেকে আমস্টারডাম পৌঁছান গত ৩১ মে। সেখানে সামাজিক ব্যবসা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যুব উন্নয়ন খাতে সহযোগিতা নিয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন প্রফেসর ইউনূস। এরপর নেদারল্যান্ডস সফরেও প্রফেসর ইউনূস একাধিক বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন

এই সফরে প্রফেসর ড. ইউনূসের সঙ্গে আরও ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ ও ওয়াই ওয়াই ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা সজীব এম খায়রুল ইসলাম।

সারাবাংলা/জিএস/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর